শেরপুরে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (সহায়)। ১১ অক্টোবর শুক্রবার দিনব্যাপী বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে সংগঠনটি।
এসময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থা’র সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র মো. আসিক উদ জামানসহ তার সহযোগীরা উপস্থিত ছিলেন।

মো. আসিক উদ জামান বলেন, শেরপুর জেলা সদর, নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যেসব এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছায় নাই এমন জায়গায় জলাবদ্ধ মানুষদের সংগঠনটির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া ও ঘরবাড়ির ভেঙে যাওয়া মানুষদের নগদ আর্থিক সহযোগিতা করা হয়েছে।
শফিউল আলম লাভলু : নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম 



















