ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জিঞ্জিরাম নদে শিশু নিখোঁজ ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার নরুন্দিতে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

সরিষাবাড়ীতে বিএনপি নেতা বাবু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বিএনপি নেতা হাইদর আলী বাবু হত্যার বিচার চান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিএনপি নেতা হাইদর আলী বাবু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

৩ অক্টোবর বৃহস্পতিবার বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিএনপি অঙ্গ ও সহযোগীসংগঠন এবং এলাকাবাসীসহ প্রায় ৫ শতাধিক মানুষ এতে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাইদর আলী বাবুকে ২০০৬ সালে নৃশংসভাবে হত্যা করে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সামস উদ্দিন সামস ও তার সন্ত্রাসীরা। এ ঘটনায় আওয়ামী নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন সামসকে প্রধান আসামি করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী দিলরুবা ময়না। এরপর আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে মামলা খারিস করানো হয়। ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় বাবুর পরিবার। বর্তমানে যেহেতু আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তাই বিএনপি নেতা হাইদর আলী বাবু হত্যার পুনরায় তদন্ত করে হত্যাকারিদের বিচার দাবি জানান তারা।

এতে বক্তব্য রাখেন, পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পিয়াস সরকার, নিহত বাবুর ছোট ভাই সরকার সোহেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম লিটন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মনিরুজ্জামান আদম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রন্জু, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকির প্রমুখ।

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

সরিষাবাড়ীতে বিএনপি নেতা বাবু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৭:৩৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪