ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

ভারতে মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে নকলায় বিক্ষোভ

মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে নকলায় বিক্ষোভ মিছিল বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

ভারতে পুরোহিত রামগিরি মহারাজ ও বিধায়ক নিতিশরানে কর্তৃক শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে ও বিচারের দাবিতে শেরপুরের নকলা উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নকলা উলামা ঐক্য পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতা ৩০ সেপ্টেম্বর সোমবার এ কর্মসূচির আয়োজন করে।

সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে নকলা উলামা ঐক্য পরিষদের সহসভাপতি হযরত মাওলানা মুফতি ওয়ালী উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নকলা উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি আব্দুল জলিলসহ হযরত মাওলানা মুফতি আনসারউল্লাহ, হযরত মাওলানা মুফতি আব্দুল জলিল কাসেমী, হযরত মাওলানা মুফতি মনির আহমেদ, হযরত মাওলানা মুফতি শামছুল হক জিহাদী, হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান, হযরত মাওলানা মুফতি শহিদুল ইসলাম, কায়দা দাখিল মাদরাসার সুপার হযরত মাওলানা ওয়ালী উল্লাহ, মমিনাকান্দা আল আমিন দাখিল মাদরাসার সুপার হযরত মাওলানা মোহাম্মদ হযরত আলী প্রমুখ।

বক্তরা শেষ নবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করায় কটুক্তিকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শস্তির দাবি করার পাশাপাশি তীব্র নিন্দা জানান।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

ভারতে মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে নকলায় বিক্ষোভ

আপডেট সময় ০৭:৫৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪