ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

জামালপুরে দুইদিনব্যাপী তথ্য মেলা শুরু

তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: আসমাউল আসিফ

‘তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে দুইদিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। ২৯ সেপ্টেম্বর রবিবার বিকেলে শহরের জিলা স্কুল সংলগ্ন মাঠে জেলা প্রশাসনের সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক), জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার বাংলাদেশ (টিআইবি) এই তথ্য মেলার আয়োজন করে।

সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের সভাপতি শামীমা খানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এছাড়াও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডা. রেজওয়ানা রশীদ, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি, তথ্য মেলা উদযাপন কমিটির আহ্বায়ক এ কে এম আশরাফুজ্জামান স্বাধীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে সরকারি ওয়েব পোর্টাল হালনাগাদ করা হচ্ছে। তথ্যের অবাধ প্রবাহের ফলে প্রতিটি দপ্তর ও কর্মকর্তাদের দুর্নীতি কমিয়ে আনা সম্ভব। সাধারণ জনগণকে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন তথ্য সম্পর্কে জানার জন্যই এই তথ্য মেলার আয়োজন করা।

পরে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৩৬টি স্টল স্থান পেয়েছে। এসব স্টল থেকে মেলায় আগত দর্শনার্থীদের সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদান করা হয়।

সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দুইদিনব্যাপী এই তথ্য মেলায় গণশুনানী, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

জামালপুরে দুইদিনব্যাপী তথ্য মেলা শুরু

আপডেট সময় ১০:২৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪