ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি ইসলামপুর কলেজের অধ্যক্ষের অপসারণ চায় শিক্ষক-কর্মচারীরা

সরকারি ইসলামপুর কলেজের অধ্যক্ষের অপসারণ চেয়ে বিক্ষোভ কর্মসূচি। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের সরকারি ইসলামপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রাজ্জাকের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের অর্থ আত্মসাত ও শিক্ষার্থীদের কু-প্রস্তাব দেওয়াসহ বিভিন্ন অভিযোগে ২৯ সেপ্টেম্বর রবিবার কলেজ প্রাঙ্গণে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষক কর্মচারীদের অভিযোগ, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক দায়িত্ব নেয়ার পর থেকেই বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। নিয়োগের ক্ষেত্রে শিক্ষক ও মেডিকেল অফিসারদের অর্থ লুটপাট, বিভিন্ন সময়ে অনার্স ১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষ এবং ইন্টার্নশিপের আয় কলেজে জমা না দিয়ে কুক্ষিগত করা, হিসাবরক্ষণের আয় ব্যয়ে গরমিল করা, এক শিক্ষককে অন্য শিক্ষকের পেছনে লেলিয়ে দেওয়া, শিক্ষক হাজিরা খাতা তৈরি না করা, মনগরা অডিট তৈরি করে তা পছন্দের শিক্ষকদের দিয়ে পাশ করিয়ে নেয়াসহ ছাত্রীদের নানা সময়ে কু-প্রস্তাব দিয়ে কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে চলেছেন।

কলেজের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেষ্টায় অবরুদ্ধ অধ্যক্ষের বিশ্বস্ত হিসাব সহকারী তাসলিমা বেগমকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেওয়া হয়।

এ সময় শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের অর্থ ও নারী কেলেঙ্কারির অভিযোগের সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ ব্যাপারে অধ্যক্ষ আব্দুর রাজ্জাককে বারবার ফোনে করেও তাকে পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

সরকারি ইসলামপুর কলেজের অধ্যক্ষের অপসারণ চায় শিক্ষক-কর্মচারীরা

আপডেট সময় ০৭:০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪