ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানার ইউরিয়া সার উৎপাদন ২৫ অক্টোবর থেকে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম এলার্মিং! জামালপুর জেনারেল হাসপাতাল সেবা কার্যক্রম নিয়ে একটি পর্যালোচনা বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইমামের যাবজ্জীবন কারাদণ্ড ডিবির অভিযান : বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৫ ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ১৪ নভেম্বর

হাইতিতে সহিংসতায় অন্তত ৩,৬৬১ জন নিহত: জাতিসংঘ

হাইতিতে সংঘবদ্ধ চক্রের ধ্বংসাত্মক সহিংসতায় চলতি বছর তিন হাজার ৬৬১ জন নিহত হয়েছে। জাতিসংঘ ২৭ সেপ্টেম্বর শুক্রবার এ কথা জানিয়েছে।

বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হাইতি নৈরাজ্যের মধ্যে নিমজ্জিত। অপরাধী চক্র রাজধানী পোর্ট-অ-প্রিন্সের নিয়ন্ত্রণ নিয়েছে এবং দেশটির নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের(ওএইচসিএইচআর) এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে সহিংসতায় প্রায় ছয়লাখ লোক বাস্তুচ্যুত এবং ২৯৫ নারী ও ৬৩ শিশুসহ আহত হয়েছে ১২৮০ জন।

এই সময় ২৫ শিশুসহ অন্তত ৮৯৩ ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য সংঘবদ্ধ চক্র আটক করে রাখে। রাজনৈতিক সংকট এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দুর্বলতার কারণে সংঘবদ্ধ চক্রটি ক্ষমতা দখলের চেষ্টা করছে।

জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে কমপক্ষে ৩,৬৬১ জন নিহত হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, ‘এই সংঘবদ্ধ চক্রের হাতে আর কোন নিরীহ লোককে প্রাণ হারাতে দেওয়া যায় না।’

এ প্রেক্ষিতে হাইতিয়ান কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ক্যারিবিয়ান দ্বীপের লোকদের সুরক্ষায় আরও কিছু করার আহ্বান জানিয়েছে ওএইচসিএইচআর।

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানার ইউরিয়া সার উৎপাদন ২৫ অক্টোবর থেকে বন্ধ হয়ে গেছে

হাইতিতে সহিংসতায় অন্তত ৩,৬৬১ জন নিহত: জাতিসংঘ

আপডেট সময় ০৬:১১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪