ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

হাতীভাঙ্গা ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকালে হাতীভাঙ্গা ইউপি পরিষদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর বিকালে কাঠারবিল বাজারে ইউপি সদস্য শিলামনির স্বামী আশরাফুল ইসলামের সাথে যুবদল ও ছাত্রদলের তিন নেতার সাথে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ আশরাফুল ইসলামকে উদ্ধার করতে গেলে ইউপি চেয়ারম্যানের লোকজনদের সাথে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাদের সাথে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিক্ষোভ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন তিনি।

ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, ২৪ সেপ্টেম্বর বিকালে আমার ইউপি সদস্য শিলামনির স্বামী আশরাফুল ইসলামকে মারধরের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করতে গিয়ে আমার লোকজনদের সাথে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় আমার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করছে তারা। আপনাদের মাধ্যমে তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাই। একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমার পরিষদের সদস্য শিলামনির স্বামী আশরাফুল ইসলামকে উদ্ধার করতে গিয়ে নিজেও অপমানিত হয়েছি এবং আমার ছেলে শাহিনুরকে মারধর করেছে।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য মাসুদ রানা, শহিদুর রহমান, আশরাফ আলী, খইমদ্দিন, জাহাঙ্গীর, মোনাহার আলী, হারুন অর রশিদ, শিলামনি, ছইফুল বেগম, লাকী বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৮:৩৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪