ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই ভাই ভাই : ফরিদুল কবীর তালুকদার শামীম

বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেছেন, সংখ্যালঘু বলতে কিছু নেই। বাংলাদেশ সংখ্যালঘুর দেশ নয়। আমরা মুসলিম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই ভাই। বিকৃত চিন্তা ও সাম্প্রদায়িকতা ভুলে অসাম্প্রদায়িকতার সৌহার্দ্যে ধর্মীয় উৎসব পালন করতে হবে।

১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফরিদুল কবির তালুকদার শামীম।

তিনি আরও বলেন, বিগত দিনে যদি আপনারা ৪০টি মণ্ডপে দুর্গাপূজা করে থাকেন। এবার তার চেয়ে একটি বেশি করবেন। আপনারা আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্ভয়ে নিরাপদে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে উদযাপন করবেন। এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরিষাবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ সর্বাত্মক পাশে থাকবে এবং সহযোগিতা করবে বলে জানান তিনি।

ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শ্রী প্রবীর কুমার পাল তারকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিন আহম্মেদ, বিএনপি নেতা গোলাম রাব্বানী লেকু, জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শ্রী বিকাশ চন্দ্র সাহা লিটন, মহাদেব সাহা, সনজিত কুমারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই ভাই ভাই : ফরিদুল কবীর তালুকদার শামীম

আপডেট সময় ০৬:৫৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪