ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জ পৌর সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী আবদুর রাজ্জাক। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়ে আত্মসাতের অভিযোগে পৌর সচিব মো. নুরুল আমিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আবদুর রাজ্জাক।

১৫ সেপ্টেম্বর রবিবার বেলা ১১টায় বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবে অর্থ আত্মসাতের অভিযোগ এনে পৌর সচিবের শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী গ্রামের ইদ্রিস আলীর ছেলে আবদুর রাজ্জাক।

সংবাদ সম্মেলনে আবদুর রাজ্জাক বলেন, আমি বকশীগঞ্জ পৌরসভায় মাস্টার রোলে কর্মরত থাকা অবস্থায় বকশীগঞ্জ পৌর সচিব মো. নুরুল আমিন আমাকে পৌরসভায় স্যানিটারি ইন্সপেক্টর পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা নেন।

পরে চাকরি না হলে আমি সেই টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাত দিয়ে টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে পৌর সচিব মিথ্যা তথ্য দিয়ে উল্টো আমার বিরুদ্ধে থানায় জিডি করেন। আমি অর্থ আত্মসাতের ঘটনায় ১১ সেপ্টেম্বর বকশীগঞ্জ ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করি।

তাই অর্থ আত্মসাতের ঘটনায় পৌর সচিবের শাস্তির দাবি জানান ভুক্তভোগী আবদুর রাজ্জাক। সংবাদ সম্মেলনে স্থানীয় সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ পৌর সচিব মো. নুরুল আমিন তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করেন।

এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

বকশীগঞ্জ পৌর সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৬:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪