ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুরে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ শেষে তাদের মাঝে পাটবীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়।১২ সেপ্টেম্বর জামালপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে। ছবি: আসমাউল আসিফ

পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ শেষে তাদের মাঝে পাটবীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়।১২ সেপ্টেম্বর জামালপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে উন্নত প্রযুক্তিনিভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার জামালপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই চাষী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে পাট অধিদপ্তর।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকির সভাপতিত্বে প্রশিক্ষণে পাট অধিদপ্তরের উপ-পরিচালক (পরীক্ষণ) সৈয়দ ফারুক আহম্মদ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর তালুকদার, জেলা বীজ প্রত্যয়ণ কর্মকর্তা মো. আব্দুল হামিদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রাবেয়া আক্তারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়তে পাট চাষের কোন বিকল্প নেই। খুবই লাভজনক এই ফসল চাষাবাদে সরকার কৃষকদের বিভিন্ন সহযোগিতা করে আসছে। সরকারি বরাদ্দের পাশাপাশি নিজ উদ্যোগে কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে গুণগতমান সম্পন্ন পাট বীজ উৎপাদন করা সম্ভব সে ব্যাপারে কৃষকদের বিজ্ঞান ভিত্তিক জ্ঞান অর্জনে সহায়ক হিসেবে এই প্রশিক্ষণ কর্মসুচির আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে উন্নতমানের পাটবীজ উৎপাদন করে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি উন্নত জাতের পাট উৎপাদনের মাধ্যমে পাট ও পাট শিল্পের মানোন্নয়ন ঘটবে।

প্রশিক্ষণে ৭৫ জন পাটচাষী অংশ নেন। পরে চাষীদের মাঝে প্রত্যেককে বিনামূল্যে ২৫০ গ্রাম পাটবীজ, ৪ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি, ৮০০ গ্রাম এমওপিসহ অন্যান্য সার ও কীটনাশক বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

জামালপুরে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

আপডেট সময় ০৬:৫৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪