ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

ব্রহ্মপুত্র নদ রক্ষায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি পেশ

ব্রহ্মপুত্র নদ রক্ষায় অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে ব্রহ্মপুত্র নদসহ সকল নদ-নদী ও জলাশয় ভরাট, দখল, দূষণ রোধ, নির্বিচারে বৃক্ষ নিধন বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে।

৯ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় শহরের ফৌজদারী মোড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জামালপুর জেলা শাখা, ধরা ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বাপার উপদেষ্টা মজনু মোল্লার সভাপতিত্বে সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা আমির উদ্দিন, জাহাঙ্গীর সেলিম, স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ, জ্যোৎস্না বেগম, কালু মিয়াসহ স্থানীয় পরিবেশ কর্মী ও সাংবাদিকরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাপা জেলা কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক।

ব্রহ্মপুত্র নদ রক্ষায় বাপা নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন ।ছবি: বাংলারচিঠিডটকম

এ সময় বক্তারা বলেন, নির্বিচারে বৃক্ষনিধন এবং অবৈধভাবে জলাভূমি ও পুকুর ভরাটের মত পরিবেশবিরোধী কর্মকাণ্ড জামালপুরসহ সারাদেশে অব্যাহত রয়েছে। ব্রহ্মপুত্র নদের উৎসমুখের সংযোগ পুনস্থাপন করা, অপরিকল্পিত ড্রেজিং বন্ধ করে যথাযথ পরিকল্পনা অনুযায়ী ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা, অবৈধ দখলদারদের চিহ্নিত করে নদের তীর নির্ধারণ ও সীমানা পিলার স্থাপন করার দাবি করা হয়।

বক্তারা আরও বলেন, শহরের বেপারীপাড়ায় নদ ভরাট করে রাস্তা নির্মাণ রোধ করতে হবে, ঝিনাইয়ের উৎসমুখ সংযোগ পুনস্থাপন এবং ঝিনাই নদীর প্রবাহ পুনস্থাপন করতে হবে। পাশাপাশি নদীর তীরে বৃক্ষরোপণ, মনোরম পর্যটন কেন্দ্র হিসেবে নদীর তীর গড়ে তোলা, পর্যটনের জন্য পর্যটন মোটেল স্থাপন এবং অন্যান্য স্থাপনাগুলোর সৌন্দর্য বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করতে হবে।

এছাড়া বাপা জেলা কমিটির উপদেষ্টা মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিম জেলা স্কুলের পশ্চিম পাশের ঐতিহাসিক মাঠের বৃক্ষ নিধন এবং জাহেদা শফির মহিলা কলেজের পুকুর ভরাটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, এসব কর্মকাণ্ড শুধু পরিবেশের ভারসাম্য নষ্ট করছে না বরং প্রাণিকুল এবং মানুষের জীবনে মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় পরিবেশ সংরক্ষণ ও সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান তিনি। এছাড়া তিনি নদী ভরাটসহ নাওভাঙ্গা চরের দরিদ্র কৃষকদের আবাদী জমি দখল করে যাদের বাস্তুহারা করা হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণসহ জমি ফেরত দেয়ারও দাবি জানান।

মানববন্ধন শেষে বাপার নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি পেশ করেন। তাঁর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ব্রহ্মপুত্র নদ রক্ষায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি পেশ

আপডেট সময় ০৯:৫৯:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪