ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

জামালপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুর শহরের প্রধান সড়কে মহিলা দলের শোভাযাত্রা।ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের প্রধান সড়কে মহিলা দলের শোভাযাত্রাছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা মহিলা দল।

৯ সেপ্টেম্বর সোমবার সকালে শহরের স্টেশন রোডে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।

জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, সুদুর লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা বাংলাদেশের দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত রেখেছেন, ঐক্যবদ্ধ রেখেছেন। তারেক রহমানের নেতৃত্বেই ১৭ বছর হামলা-মামলা, জেল-জুলুম, গুম, খুন সহ্য করে গণতন্ত্রের মুক্তির সংগ্রাম করেছি। হাজার হাজার নেতা-কর্মীদের হারিয়ে, অসংখ্য নেতা-কর্মীরা জেলখানায় বন্দি থাকা অবস্থায় স্বৈরাচার পতনের আন্দোলন করেছি। ছাত্র-জনতার আন্দোলনে তারেক রহমানের নির্দেশে বিএনপির সমর্থনে সাধারণ মানুষের অংশগ্রহণে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সহসভাপতি আইনজীবী দিলরুবা বেগম, সাধারণ সম্পাদক ছাইদা বেগম শ্যামা, যুগ্মসাধারণ সম্পাদক শামীমা বেগম রুবি, মহিলা দল নেতা সুবর্না, পিয়ারা হায়দার প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

জামালপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৫:৪২:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪