ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে বিস্মিত ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা

বাংলারচিঠিডটকম ডেস্ক:

বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ৮ সেপ্টেম্বর রবিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যে বিস্ময় প্রকাশ করে বলেছেন, তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘাতের হুমকি দেখতে পাচ্ছেন না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিং সম্পর্কে তার মন্তব্য জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি উদ্বিগ্ন হওয়ার চেয়ে বেশি বিস্মিত। আমি বুঝতে পারছি না, কেন তিনি (সিং) এমন মন্তব্য করেছেন… আমি এর পিছনে কোন কারণ খুঁজে পাচ্ছি না।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল-হামাস সংঘাতের মতো বৈশ্বিক বিষয়গুলো উল্লেখ করে রাজনাথ সম্প্রতি ভারতের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে ভারতের সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুত থাকতে বলেন।

তিনি গত বৃহস্পতিবার উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রথম যৌথ কমান্ডার সম্মেলনের সময় মন্তব্যটি করেন। এ সময় তিনি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সেই বৈশ্বিক ঘটনাগুলো বিশ্লেষণ করার পরামর্শ দেন।

তিনি বলেন, ‘তার বক্তব্য নিজ দেশের জনগণের জন্য ছিল কি না, তা আমাদের বিবেচনা করা দরকার। কোনোভাবেই আমি বিশ্বাস করি না যে, বাংলাদেশ ও ভারতের মধ্যে যুদ্ধের আশঙ্কা আছে।’

রাজনাথের বক্তব্য বাংলাদেশের জন্য হুমকি কিনা জানতে চাইলে হোসেন এ ব্যাপারে অনুমান করা থেকে বিরত থাকেন।

তিনি বলেন, ‘তবে কী ঘটছে ও কেন ঘটছে, তা বোঝার জন্য আমরা অবশ্যই পরিস্থিতি পর্যবেক্ষণ করব।’

রাজনাথের মন্তব্য সম্পর্কে তৌহিদ বলেন, ‘তিনি (রাজনাথ) তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কি না, সেটা আমাদের বুঝতে হবে। আর তিনি যেভাবে বলেছেন, তা অনেকটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশের (কথা এড়ানো) মতো। ইউক্রেনের যুদ্ধের ব্যাপারে ভারতের সামরিক প্রস্তুতির কোনো কারণ দেখছি না। হামাসের ব্যাপারেও এটি অসংলগ্ন বলে মনে হচ্ছে। আমি বুঝতে পারছি না যে, এই বিষয়গুলোকে বাংলাদেশের সাথে কিভাবে তুলনা করা হয়।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক আশ্রয় প্রসঙ্গে হোসেন বলেন, যে কোনো দেশেরই রাজনৈতিক আশ্রয় দেওয়ার অধিকার রয়েছে।

তিনি বলেন, সে রকম পরিস্থিতি সৃষ্টি হলে আমরা পর্যবেক্ষণ করব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে বিস্মিত ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৮:৫০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪