ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

শাহীন ক্যাডেট স্কুলের পরিচালকের অপসারণ চায় বকশীগঞ্জের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করেন ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে শাহীন ক্যাডেট স্কুলের পরিচালকের অপসারণের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষার্থীদের দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

৪ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪টার দিকে উপজেলা মোড়ে অবস্থিত শাহীন ক্যাডেট স্কুল বকশীগঞ্জ শাখায় এ ঘটনা ঘটে।

ওই প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান, শাহীন ক্যাডেট স্কুলের পরিচালক আনোয়ার হোসেন বিভিন্ন সময় নবম শ্রেণির মেয়ে শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর কথাবার্তা ও অশ্লীল অঙ্গভঙ্গি করে থাকেন। ৪ সেপ্টেম্বর বিষয়টি জানাজানি হলে নবম শ্রেণির শিক্ষার্থীরা এর প্রতিবাদ করেন।

একপর্যায়ে শিক্ষার্থীরা পরিচালক আনোয়ার হোসেনের অপসারণের দাবিতে বিক্ষোভ শুরু করলে আনোয়ার হোসেনের পক্ষের কিছু শিক্ষার্থী বিক্ষোভরত শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকদের অবস্থান। ছবি : বাংলারচিঠিডটকম

খবর পেয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষের শিক্ষার্থীদের সরিয়ে দেন।

যৌন হয়রানির বিষয়ে পরিচালক আনোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, এটা যারা অভিযোগ করেছে তারাই মূল হোতা।

এ বিষয়ে শাহীন ক্যাডেট স্কুল বকশীগঞ্জ শাখার আরেক পরিচালক মতিয়ার রহমান এ প্রতিবেদককে বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে, আশা করি দ্রুত সব কিছুর সমাধান হবে।

শাহীন ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন অভিভাবকেরাও।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান এ প্রতিবেদককে বলেন, পরিচালকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা শুরু হলে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ব্যাপারে সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

শাহীন ক্যাডেট স্কুলের পরিচালকের অপসারণ চায় বকশীগঞ্জের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

আপডেট সময় ০৭:১৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪