ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানববন্ধন ও বিক্ষোভ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেন। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

দুর্নীতিবাজ ও স্বৈরাচারের দোসর জামালপুর জেনারেল হাসপাতালে প্রধান সহকারী আবু হান্নানকে সরিষাবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২ সেপ্টেম্বর সোমবার দুপুরে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, জামালপুর জেনারেল হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক আবু হান্নান স্বৈরাচার সরকারের একজন দোসর। ক্ষমতার অপব্যবহার করে বিগত সরকারের সময় অনেক দুর্নীতির সাথে জড়িত সে। বিভিন্ন সময় ক্ষমতার দাপটে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে খারাপ আচরণ করেছেন তিনি। সম্প্রতি আবু হান্নানের জামালপুর জেনারেল হাসপাতাল থেকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের আদেশ দেয় কর্তৃপক্ষ। স্বৈরাচারের দোসর ও দুর্নীতিবাজ ওই কর্মচারীর যোগদান বাতিলের দাবি জানান বক্তারা।

অনতিবলম্বে যোগদানের আদেশ বাতিল না করা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান বক্তারা।

এসময় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স নুরুন্নাহার আক্তার, ফার্মাসিস্ট মারাফত আলী, হিসাবরক্ষক খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় ০৭:০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪