ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

লিজ ও কেনা জমিতেই হচ্ছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির ক্যাম্পাস, দাবি শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডকম

জামালপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসের জমির মালিকানা নিয়ে স্থানীয়দের মানববন্ধন ও সমাবেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে ওই ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ২১ আগস্ট তারা এ কর্মসূচি পালন করেন।

জানা গেছে, জামালপুর শহরের নয়াপাড়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির অস্থায়ী ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিল নিয়ে তারা ফৌজদারী মোড়ে ইউনিভার্সিটির নতুন স্থায়ী ক্যাম্পাসে যায়।

পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী আমিনুল এহসান, ফারিয়া নাজনীন শাওন, জুবাইদুল ইসলাম জোসেফ ও শিহাব তালুকদার প্রমুখ।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির জন্য শহরের ফৌজদারী মোড়ে নাওভাঙ্গা চরে পরিত্যক্ত সাড়ে ১৬ একর জমি ৯৯ বছরের জন্য লিজ ও প্রায় নয় একর জমি কেনা হয়েছে। সেখানে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ চলছে। কিন্তু স্থানীয়রা একটি বিশেষ মহলের প্ররোচণায় এই জমি নিয়ে বানোয়াট অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচার বন্ধ করা না হলে পরবর্তীতে জোরালো আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি পেশ করেন। তাদের স্মারকলিপি গ্রহণ করেন রাজস্ব শাখার অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

আরও পড়তে পারেন :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

লিজ ও কেনা জমিতেই হচ্ছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির ক্যাম্পাস, দাবি শিক্ষার্থীদের

আপডেট সময় ০৫:৪৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪