ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৫তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ভাষাসৈনিক ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৫তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট মঙ্গলবার। তিনি ১৯৩৬ সালের ৪ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মূলবাড়ী গ্রামের সম্ভ্রান্ত তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।

স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলনরত চারদলীয় ঐক্যজোটের রূপকার ও সফলতার সাথে চারদলীয় লিয়াজোঁ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার। তিনি দেশের রাজনীতিতে এক নতুন মাত্রা সংযোজন করেন।

স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে খালেদা জিয়ার নেতৃত্বে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার সে সময়কার সাহসী ভূমিকা জাতি ও তার দল বিএনপি আজীবন স্মরণ রাখবে।

১৯৯৯ সালের ২০ আগস্ট হার্টের বাইপাস সার্জারি করানোর জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হওয়ার পথে হযরত শাহজালাল (রহ.) (সাবেক জিয়া) আন্তর্জাতিক বিমানবন্দরে মারা যান তিনি।

ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ভাতিজা জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম জানান, প্রয়াত এ নেতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন বিভিন্ন কর্মসূচি দিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোকর্যা লি, মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিল।

এ ছাড়া মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও ২১ আগস্ট দলীয় কার্যালয়ে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৫তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

আপডেট সময় ১১:১৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪