ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

দেওয়ানগঞ্জ হাসপাতালে চালু হলো অপারেশন থিয়েটার, প্রসূতির সন্তান প্রসব সিজারে

আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. বিপুল মিয়ার কোলে ছেলে নবজাতক। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

দীর্ঘ এক যুগের পর জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা হাসপাতালে সিজারিয়ান অপারেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

১৭ আগস্ট শনিবার সকালে হাসপাতালটির প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগের উদ্যোগে একজন প্রসূতির সিজারিয়ান সেকশনের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয়। ওই প্রসূতি ছেলে সন্তান প্রসব করেছেন। পরে হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত হাসপাতালটির অন্তঃবিভাগ ও অপারেশন কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি জামালপুরের সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবীব এ প্রতিবেদককে জানান, দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় পর সিজারিয়ান সেকশন অপারেশনের মাধ্যমে আবারও অপারেশন থিয়েটারের কার্যক্রম চালু হয়েছে। একই সাথে চালু হয়েছে অত্যাধুনিক আলট্রাসনোগ্রাম মেশিনের কার্যক্রম। এতে করে উপজেলাবাসীর স্বাস্থ্য সেবায় আরও এগিয়ে গেল এই হাসপাতাল।

এ সময় গাইনি কনসালটেন্ট ডা. সানজিদা তাবাসসুম, শিশু রোগ কনসালট্যান্ট ডা. মুরাদ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. বিপুল মিয়াসহ হাসপাতালের অন্যান্য ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জ হাসপাতালে চালু হলো অপারেশন থিয়েটার, প্রসূতির সন্তান প্রসব সিজারে

আপডেট সময় ০৫:৩৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪