ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার জামালপুরের মোক্তার বৃত্তান্ত রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

রাষ্ট্রের সাথে প্রতারণা, শাস্তি পাবেন ভুয়া মুক্তিযোদ্ধারা : ফারুক-ই-আজম

বাংলারচিঠিডটকম ডেস্ক:

মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা দাবি করে সুযোগ সুবিধা আদায়কারীদের রাষ্ট্রের সাথে প্রতারণার দায়ে শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।

১৭ আগস্ট শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ফারুক-ই আজম বলেন, ‘ভুয়া মুক্তিযোদ্ধা নানানভাবে নানান আঙ্গিকে হয়েছে। যাচাই-বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে আর যাদেরকে পাবো না তারা থাকবে না, চলে যেতে হবে। রাষ্ট্রের সাথে প্রতারণার দায়ে তাদেরকে শাস্তিও পেতে হবে।’

তিনি বলেন, মন্ত্রণালয় তা যাচাই-বাছাই করবে। একদিনে বললে তো হবে না, এটা প্রক্রিয়াধীন।’

ব্রিফিং শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পরিদর্শন করেন। কথা বলেন পুলিশ সদস্যদের সাথেও। এসময় ক্ষতিগ্রস্থ থানা গুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয়দের সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাসার ফখরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

রাষ্ট্রের সাথে প্রতারণা, শাস্তি পাবেন ভুয়া মুক্তিযোদ্ধারা : ফারুক-ই-আজম

আপডেট সময় ০৮:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪