ঢাকা ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

ছাত্রদলের কেউ অপরাধ করলে ব্যবস্থা নিবে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদল

জোবাইদুল ইসলাম শামীম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে নেতা-কর্মীদের সাবধান করেছেন উপজেলা ছাত্রদলের সভাপতি জোবাইদুল ইসলাম শামীম। ১১ আগস্ট রবিবার সন্ধ্যায় কোটা আন্দোলনের পরবর্তী বিষয় নিয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি ছাত্রদলের নেতাকর্মীদের কড়া বার্তা দেন।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদল নেতা জোবাইদুল ইসলাম শামীম জানান, চলমান পরিস্থিতিতে উপজেলা ছাত্রদলের কোন নেতাকর্মী যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে অনৈতিক ও আইন শৃঙ্খলা পরিপন্থী কোন কাজে লিপ্ত হয়, কিংবা কোন ধরনের চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। একই সাথে তাকে আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানান তিনি।

এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জোবাইদুল ইসলাম শামীম জানান, চলমান পরিস্থিতির মধ্যে সংগঠনের নামে কেউ যেন চাঁদাবাজি বা অপরাধ না করতে পারে সেজন্য সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশে আমরা সতর্ক রয়েছি। দলের নাম ভাঙিয়ে সাবেক বা বর্তমানের কোন নেতা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

ছাত্রদলের কেউ অপরাধ করলে ব্যবস্থা নিবে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদল

আপডেট সময় ০৩:৩৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪