
বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট শনিবার বিকেল ৫টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর মেজর মোহাম্মদ সারোয়ার মোর্শেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আশরাফ আলী, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, বিজিবি বাঘারচর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আশরাফ আলী, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান, আনসার (ভিডিপি) কর্মকর্তা নজরুল ইসলাম।
আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভায় মেজর মোহাম্মদ সারোয়ার মোর্শেদ বলেন, আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য দেওয়ানগঞ্জে সেনা সদস্য ও পুলিশ কাজ করছে, আমরা আসছি নিরাপত্তা জোরদার করার জন্য। সবাইকে শান্ত ও ধৈর্য্য ধারণ করার পরামর্শ দেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় তার জন্য সবার সহযোগিতাও কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আশিফ ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবীব, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর আজাদসহ বিভিন্ন পেশাজীবী লোকজন।
বাংলার চিঠি ডেস্ক : 










