ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

চীনের পূর্বাঞ্চলে রেকর্ডভাঙা তীব্র তাপপ্রবাহ

বাংলারচিঠিডটকম ডেস্ক:

চীনের পূর্বাঞ্চলে তীব্র তাপপ্রবাহ বইছে। কিছু এলাকায় শনিবার রেকর্ডমাত্রায় পৌঁছেছে তাপমাত্রা।

আবহাওয়া কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

সূত্র মতে, পূর্বাঞ্চলীয় হ্যাংজু শহরের তাপমাত্রা ৪১ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছে।

এটি পূর্বের তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। এরআগে ২০২২ সালে এ অঞ্চলে সর্বোচ্চ ৪১ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ঝেজিয়াং প্রদেশের রাজধানী হ্যাংজুতে এক কোটি ২৫ লাখ লোকের বসাবাস। এটি প্রযুক্তির কেন্দ্র হিসেবেও পরিচিত।

গরম আবহাওয়ার বর্ণনা দিতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ভুক্তভোগী লিখেছেন, “আমার মনে হচ্ছিল আমি গলে যাচিছ।”

শনিবার বিকেলে চীনের উষ্ণতম ১০টি শহরেরই অবস্থান ছিল এই ঝিজিয়াং প্রদেশে।

বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ চীন। দেশটি অঙ্গীকার করেছে তারা ২০৩০ সাল নাগাদ নিঃসরণ কমিয়ে আনবে এবং ২০৬০ সাল নাগাদ জিরোতে নিয়ে আসবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

চীনের পূর্বাঞ্চলে রেকর্ডভাঙা তীব্র তাপপ্রবাহ

আপডেট সময় ০৫:১৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪