ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার জামালপুরের মোক্তার বৃত্তান্ত রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে রেল সেবা চালু হবে

বাংলারচিঠিডটকম ডেস্ক:

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ রেলওয়ের (বিআর) সেবা প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর ১ আগস্ট বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেনের কার্যক্রম পুনরায় শুরু হবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাৎ হোসেন ৩০ জুলাই মঙ্গলবার বিকেলে বলেন, ‘চলমান কারফিউ শিথিলের সময় কিছু লোকাল, মেল এবং কমিউটার ট্রেন স্বল্প দূরত্বের রুটে পরিচালনা করা হবে।’

জানতে চাইলে তিনি আরও বলেন, ‘আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এ বিষয়ে দুই, তিন দিন পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

মঙ্গলবার রাজধানীর রেল ভবনে রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এর আগে ২৪ জুলাই রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেছিলেন যে রেলওয়ে পরের দিন থেকে সীমিত পরিসরে কার্যক্রম পুনরায় শুরু করবে, কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে রেলওয়ে সরে আসে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার মধ্যে ১৮ জুলাই বিকেল থেকে বাংলাদেশ রেলওয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে রেল সেবা চালু হবে

আপডেট সময় ১০:৫৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪