ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

সিরিয়ায় বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে ইসরায়েলের হামলা

বাংলারচিঠিডটকম ডেস্ক:

সিরিয়ার দক্ষিণাঞ্চলে দু’টি বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে ইসরায়েল ২৯ জুলাই সোমবার রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা মঙ্গলবার একথা জানিয়েছে।

দখলকৃত গোলান মালভূমিতে মারাত্মক রকেট হামলার পর ইসরায়েলের উত্তর সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েল এই হামলা চালালো।

ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, দারা প্রদেশে গতরাতের হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম হামলার কোনো খবর দেয়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবারের হামলার প্রতি ‘কঠোর’ প্রতিক্রিয়া জানিয়েছেন।
গোলানের দ্রুজ আরব শহরে হামলায় ১২জন নিহত হয়েছে। সোমবার মাজদাল শামস শহরে পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ‘ইসরায়েল রাষ্ট্র এটিকে ছাড় দেবে না এবং দিতে পারবে না। আমাদের প্রতিক্রিয়া আসবে এবং এটি গুরুতর হবে।’ পরিদর্শনকালে নেতানিয়াহু বিক্ষোভের মুখোমুখি হন।

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামলার জন্য লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ আন্দোলনকে দায়ী করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

সিরিয়ায় বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে ইসরায়েলের হামলা

আপডেট সময় ০৫:১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪