
জাহিদুর রহমান উজ্জ্বল
নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম
জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ড্রেনে আটকে পড়া বিড়ালের কান্না শুনে উদ্ধারের জন্য দুই শিক্ষার্থী খবর দেয় ফায়ার সার্ভিসকে। দুই ঘণ্টা চেষ্টা করে বিড়াল না পেয়ে ফিরে যায় উদ্ধারকারী দল।
১৫ জুলাই সোমবার রাতে মাদারগঞ্জ উপজেলা ভূমি অফিসের পাশে মাদারগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ড্রেনে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই ড্রেনের ভেতর দুটি বিড়ালের কান্না শুনতে পায় স্থানীয় শিক্ষার্থী শাওন। তিনিসহ তার এক বন্ধু নিরীহ প্রাণি বিড়াল দুটিকে উদ্ধার করার চেষ্টা করেন। পরে উদ্ধারে ব্যর্থ হয়ে ৯৯৯ এ ফোন দিয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসকে জানান। সাথে সাথে ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল কদ্দুসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বিড়াল দুটির অবস্থান খোঁজ করেন। প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে ড্রেনের ওপর কংক্রিটের ঢাকনা খুলে ভেতরে আলো জ্বালিয়ে বিড়াল দুটিকে খুঁজতে থাকেন। তারা অনেক খোঁজেও বিড়াল দুটিকে পাননি।
অবশেষে বিড়াল উদ্ধার না করেই তারা ফিরে যান। ঘটনাটি মুহূর্তেই টক অব দ্যা টাউনে পরিণত হয়।
বাংলার চিঠি ডেস্ক : 










