ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার জামালপুরের মোক্তার বৃত্তান্ত রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে জুয়ার আসরে অভিযান, সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

গ্রেপ্তার তিন জুয়াড়ি। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জুয়ার আসর থেকে সাবেক ইউপি সদস্য খোকনসহ তিন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ৩০ জুন রবিবার দিবাগত রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- পোগলদিঘা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও গোবিন্দ নগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোস্তাফুজুর রহমান খোকন, বগারপাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে শামিম মিয়া ও চকপাড়া গ্রামের শহিদ আলীর ছেলে শফিকুল (৩৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসিয়ে জুয়া খেলে আসছে একটি চক্র। ৩০ জুন রবিবার রাতে গোপন তথ্য পেয়ে পুলিশ পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসরের মূলহোতা সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান খোকনসহ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, পুলিশ অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ১ জুলাই সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে জুয়ার আসরে অভিযান, সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৩:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪