ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার জামালপুরের মোক্তার বৃত্তান্ত রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

দুর্নীতির অভিযোগ, জাহানারা উচ্চ বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

জাহিদুর রহমান উজ্জ্বল
নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম

সহকারী শিক্ষক ও কর্মচারী নিয়োগের ব্যাপক অনিয়ম ও টাকার বিনিময়ে নিয়োগের অভিযোগ তুলে এলাকাবাসীর প্রতিবাদে অবশেষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৫ নং ইউনিয়ন জাহানারা উচ্চ বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এলাকাবাসী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ২৮ জুন শুক্রবার সকালে এই স্কুলে সহকারী প্রধান শিক্ষক নিয়োগসহ তিনজন কর্মচারীর নিয়োগ পরীক্ষা নেয়ার জন্য স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, জেলা প্রশাসকের প্রতিনিধি, মাউশি’র মহাপরিচালকের প্রতিনিধিসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখানে উপস্থিত হন। নিয়োগ পরীক্ষা শুরুর প্রাক্কালে শত শত এলাকাবাসী এই নিয়োগ অবৈধ এবং নিয়োগ বিজ্ঞপ্তি গোপন করে টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে কার্যালয় কক্ষে ঢুকে হট্টগোল সৃষ্টি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই পরিস্থিতিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।

মাদারগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, এই নিয়োগের পরীক্ষার জন্য জেলা প্রশাসকের প্রতিনিধি একজন ম্যাজিস্ট্রেট, মাউশি’র মহাপরিচালকের প্রতিনিধি বালিজুড়ি রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম ও সহকারী শিক্ষক নাজমা জাহানসহ তিনি সকালে উপস্থিত হন।। এক পর্যায়ে এলাকাবাসী নিয়োগের অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করতে থাকে। তারা জেলা প্রশাসকের প্রতিনিধির কাছে বাছাই কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন। পরে তারা নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ করে হট্টগোলের সৃষ্টি করে। এক পর্যায়ে তারা কার্যালয়ের কক্ষে ঢুকে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে জেলা প্রশাসকের প্রতিনিধি এই নিয়োগ স্থগিত করার ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ব্যাপারে ওই স্কুলের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও ম্যানেজিং কমিটির সভাপতি আইনজীবী জুলফিকার আলী বাবুল জানান, স্কুলের নিয়োগে কোন অনিয়ম ও দুর্নীতি হয়নি। তারা ইচ্ছে করে হট্টগোলের সৃষ্টি করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ, জাহানারা উচ্চ বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

আপডেট সময় ১০:০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪