ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

সরিষাবাড়ীতে মাদকাসক্তদের হামলায় নারীসহ আহত ১২, গ্রেপ্তার ১

হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদকাসক্তদের হামলায় নারীসহ ১২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ২২ জুন শনিবার রাত ৮টার দিকে সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কামাল হোসেন নামে এক মাদকাসক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হামলায় আহতরা হলেন- হাসনা বেগম, চায়না বেগম, বিলকিস বেগম, তানিয়া আক্তার, রমিছা বেগম, তোতা মিয়া, আব্দুর রহিম, সোনা মিয়া, কর্নেল মিয়া, নাহিদ হাসান, কামাল হোসেন ও সুমন মিয়া। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার শিমলাবাজার থেকে হাসনা, চায়না ও বিলকিস বেগম ব্যাটারিচালিত অটোরিকশায় শিমলাপল্লী নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের কাছে রাস্তায় মাদক সেবন অবস্থায় কামাল, সুমন ও তাদের দলবল অটোরিকশাটি থামিয়ে গাড়িতে উঠতে চায়। এ সময় অটোরিকশায় বসে থাকায় ওই তিনজন নারী গাড়িতে উঠতে তাদের বাধা দেন। এতে মাদকাসক্তরা ক্ষিপ্ত হয়ে ওই তিনজন নারীর বাড়িতে গিয়ে তাদের ওপর হামলা চালিয়ে মারধর করতে থাকে। এ সময় তাদের ডাকচিৎকারে পরিবারের লোকজন ফেরাতে গেলে তাদের ওপরও হামলা চালায়। এতে পাঁচজন নারীসহ ১২ জন আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের মধ্যে তোতা মিয়ার অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনায় শনিবার রাতেই মামলা হলে পুলিশ কামাল হোসেন নামে এক মাদকাসক্তকে গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, মারধরের ঘটনায় শনিবার রাতেই মামলা হয়। ঘটনার রাতেই কামাল হোসেন নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ২৩ জুন রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

সরিষাবাড়ীতে মাদকাসক্তদের হামলায় নারীসহ আহত ১২, গ্রেপ্তার ১

আপডেট সময় ১১:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪