ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২ জুন রবিবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

২৮ মে মঙ্গলবার রেল ভবনের সম্মেলন কক্ষে ‘ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাত্রা ও বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি’ বিষয়ক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম।

তিনি বলেন, শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ জুন ঈদের দিন ধরে ২ জুন আন্ত:নগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

এসময় জানানো হয়, আগামী ২ জুন বিক্রি হবে ১২ জুনের অগ্রিম টিকিট। একইভাবে ৩ জুন দেয়া হবে ১৩ জুনের, ৪ জুন দেয়া হবে ১৪ জুনের, ৫ জুন দেয়া হবে ১৫ জুনের এবং ৬ জুন দেয়া হবে ১৬ জুনের অগ্রিম টিকিট।

এছাড়া, ১০ থেকে ১৪ জুন পর্যন্ত ২০ থেকে ২৪ জুনের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ২০ জুনের অগ্রিম টিকিট দেয়া হবে ১০ জুন, ২১ জুনের টিকিট দেওয়া হবে ১১ জুন, ২২ জুনের টিকিট দেয়া হবে ১২ জুন, ২৩ জুনের টিকিট দেয়া হবে ১৩ জুন এবং ২৪ জুনের টিকিট দেয়া হবে ১৪ জুন।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, এবারও ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট সকাল ৮টা থেকে আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট পাওয়া যাবে বেলা ২টা থেকে।

ঈদ উপলক্ষে এবার আন্তনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০ টিকিট বিক্রি করবে রেলওয়ে।

এতে রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন

আপডেট সময় ০৪:২৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪