ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত তুরস্কের

বাংলারচিঠিডটকম ডেস্ক :

তুরস্ক ২ মে ইসরায়েলের সাথে সমস্ত বাণিজ্য স্থগিত ঘোষণা করে বলেছে, হামাসের বিরুদ্ধে হামলার সময় বিনাবাধায় গাজায় সাহায্য প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত বাণিজ্য স্থগিত থাকবে।

‘ইসরায়েল থেকে আমদানি এবং দেশটিতে রপ্তানি স্থগিত করা হয়েছে’ উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে: ‘ইসরায়েল সরকার গাজায় মানবিক সাহায্যের নিরবচ্ছিন্ন সরবরাহের অনুমোদন না দেয়া পর্যন্ত তুরস্ক এই নতুন ব্যবস্থাগুলো প্রয়োগ করবে।’

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এরআগে ২ মে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে ইসরায়েলের রপ্তানি ও আমদানি বন্ধ করে দুই দেশের মধ্যে চুক্তি ভঙ্গ করার অভিযোগ করেছিলেন।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে মাত্র কয়েকটি দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। তুরস্ক তাদের একটি। এপ্রিল মাসে ইসরায়েলে রপ্তানি সীমাবদ্ধ করার পর এই পদক্ষেপটি সম্পর্কের অবনতির সর্বশেষ ঘটনা।

জাতিসংঘ এবং বিভিন্ন সাহায্য সংস্থা আসন্ন দুর্ভিক্ষের সতর্কবার্তা দিয়ে বলেছে, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের কারণে গাজা উপত্যকা মানবিক সংকটে ভুগছে।

হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে গাজায় কমপক্ষে ৩৪,৫৯৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের বেশিরভাগই মহিলা এবং শিশু।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত তুরস্কের

আপডেট সময় ০৬:০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪