ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জে ঈদুল ফিতরে ৫০ হাজার পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাল

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায়, দরিদ্র ও কর্মহীন ৫০ হাজার পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভিজিএফের চাল।

৩ এপ্রিল সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে উপজেলার ডাংধরা ইনিয়নে ৭ হাজার ৭৮৩ জন, চর আমখাওয়া ইউনিয়নে ৭ হাজার ৫৭৬ জন, পাররামরামপুর ইউনিয়নে ৬ হাজার ৩৩৬ জন, হাতীভাঙ্গা ইউনিয়নে ৪ হাজার ৯৬৩ জন, বাহাদুরাবাদ ইউনিয়নে ৭ হাজার ৯৬১ জন, চিকাজানি ইউনিয়নে ৫ হাজার ৮৭৪ জন, চুকাইবাড়ী ইউনিয়নে ২ হাজার ৮০৫ জন, দেওয়ানগঞ্জ ইউনিয়নে ৪ হাজার ৪০১ জন এবং পৌরসভায় ৩ হাজার ৮১০ জন ভিজিএফের চাল পাবেন। দেওয়ানগঞ্জ পৌরসভা ও ৮টি ইউনিয়নে ৪৯ হাজার ৭৮০ দুস্থ ও হতদরিদ্র পরিবারদের জন্য প্রতি কার্ডধারী ১০ কেজি হিসাবে ৪৭০.৮ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। আগামী শনিবার (৬ এপ্রিল) থেকে ভিজিএফের চাল বিতরণ শুরু হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, আসন্ন ঈদুল ফিতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ভিজিএফ এর চাল প্রায় ৫০ হাজার অসহায় দরিদ্র পরিবার পাবে। চাল বিতরণের সময় ইউপি চেয়ারম্যান, ট্যাগ অফিসার ও সচিব উপস্থিত থাকবে। চাল বিতরণ কার্যক্রমে কোন প্রকার অনিয়ম, দুনীতি বরদাস্ত করা হবে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

দেওয়ানগঞ্জে ঈদুল ফিতরে ৫০ হাজার পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাল

আপডেট সময় ০৬:০০:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪