ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

সরিষাবাড়ীর নেত্রী শাকিলার অনৈতিক কর্মকাণ্ডের বিচার চায় এলাকাবাসী

সরিষাবাড়ীতে মহিলা আ’লীগের সভাপতি শাকিলা ইয়াসমিন শিখার বিচারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী।ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরে সরিষাবাড়ীতে মহিলা আ’লীগের সভাপতি শাকিলা ইয়াসমিন শিখার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ২০ মার্চ দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়ড়া আবদুল্লাহ মোড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার কামরাবাদ ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি শাকিলা ইয়াসমিন শিখা। স্বামী প্রবাসে থাকায় দীর্ঘদিন ধরে দেবর সোহেল রানার সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তুলে অনৈতিক কার্যকর্ম করে আসছে। তার অসামাজিক কার্যকলাপে এলাকাবাসী বাধা দিলে গ্রামবাসীর বিরুদ্ধে রাজনৈতিক দাপট দেখিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। বক্তারা শাকিলা আক্তার শিখার দলীয় পদ থেকে বহিষ্কার ও বিচার দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য আলমগীর হোসেন, থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন, আবদুল মজিদ, শাকিলার শাশুড়ী আনোয়ারা বেওয়া, সোহেল মিয়ার স্ত্রী পাপিয়া বেগম প্রমুখ।

এ ব্যাপারে শাকিলা আক্তার শিখার সাথে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি-জামায়াতের লোকজন ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাতে চাইছে। আমি আওয়ামী লীগ করি এটাই আমার দোষ।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জহুরা লতিফ বলেন, শাকিলার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। জাতীয় নির্বাচনে ঈগল প্রতীকের সমর্থন করার কারণে বিজয়ী ট্রাক প্রতীকের লোকজন তাঁর বিরুদ্ধে এ অপবাদ দিয়ে যাচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

সরিষাবাড়ীর নেত্রী শাকিলার অনৈতিক কর্মকাণ্ডের বিচার চায় এলাকাবাসী

আপডেট সময় ০৯:০২:১১ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪