ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

গ্রাহকদের সাথে প্রতারণা : মাদারগঞ্জে দুই সমবায় সমিতির চেয়ারম্যান ও পরিচালকের নামে মামলা

শতদল বহুমুখি সমবায় সমিতির চেয়ারম্যান মীর মোস্তাফিজুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জ্বল
মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

গ্রাহকদের সাথে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শতদল বহুমুখি সমবায় সমিতি লি. ও নবদ্বীপ বহুমুখি সমবায় সমিতির চেয়ারম্যান ও পরিচালকদের নামে মামলা করেছে সমিতি দুটির গ্রাহকরা।

১৪ মার্চ বিকালে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দুটি দায়ের করেন শতদল সমিতির প্রতারিত গ্রাহক জামরুল ইসলাম ও নবদ্বীপ সমিতির গ্রাহক ফিরোজ হোসেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন জানান, সমিতির নামে প্রতারণা করে দুটি সমিতির গ্রাহকদের কোটি কোটি টাকা লুপাটের ঘটনায় এই দুজন ব্যক্তি ১৪ মার্চ থানায় এসে মামলা দায়ের করেন। মামলায় শতদল সমিতির চেয়ারম্যান মীর মোস্তাফিজুর রহমানসহ তাঁর ৬ জন পরিচালক ও নবদ্বীপের চেয়াম্যান ইব্রাহিমসহ তাঁর ৯ জন চালক ও কর্মকর্তাকে আসামি করা হয়।

উল্লেখ্য, ১৩ মার্চ সমবায় সমিতির নামে হাজার হাজার কোটি টাকা লুপাটের অভিযোগে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারের কয়েকটি সমবায় সমিতি অফিসে ডিবি পুলিশ হানা দিয়ে দুটি সমিতি থেকে ৬ কর্মকর্তা ও কর্মচারীকে আটক করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

গ্রাহকদের সাথে প্রতারণা : মাদারগঞ্জে দুই সমবায় সমিতির চেয়ারম্যান ও পরিচালকের নামে মামলা

আপডেট সময় ১০:১৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪