ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সৌদির দুইদিন পর নিউজিল্যান্ডে শুরু হচ্ছে রমজান

বাংলারচিঠিডটকম ডেস্ক :

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দেশ নিউজিল্যান্ডে গতকাল সোমবারও (১১ মার্চ) পবিত্র রমজানের মাসের চাঁদ দেখা যায়নি। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১০ মার্চ এবং দক্ষিণ এশিয়াসহ বিশ্বের অন্যান্য দেশে ১১ মার্চ পবিত্র এ মাসের চাঁদ দেখা যায়।

তবে পৃথিবীর এক প্রান্তে অবস্থিত নিউজিল্যান্ডে এদিনও চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল বুধবার (১৩ মার্চ) থেকে দেশটিতে রমজান মাস শুরু হতে যাচ্ছে।

যার অর্থ ইসলামের সূতিকাগার দেশ সৌদি থেকে দুইদিন পর নিউজিল্যান্ডে মহিমান্বিত এ মাস শুরু হচ্ছে। ফলে সৌদিতে যখন তৃতীয় রোজা চলবে তখন নিউজিল্যান্ডের মানুষ প্রথম রোজা রাখবেন।

চাঁদ না ওঠার বিষয়টি নিশ্চিত করেছে হিলাল কমিটি অব দ্য ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশন অব নিউজিল্যান্ড (ফিয়ানজ)। এরপর দেশটিতে ১৩ মার্চ থেকে রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়।

২০১৮ সালের আদম শুমারির তথ্য অনুযায়ী নিউজিল্যান্ডে ৬০ হাজারের বেশি মুসলিম বসবাস করেন।

এদিকে আরব আমিরাত ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে গতকাল সোমবার মহিমান্বিত মাস রমজানের প্রথমদিন কেটেছে। সূর্যোদয়ের আগে সেহেরি খেয়ে সূর্যাস্তের পর ইফতার করেছেন এসব দেশের মানুষ।

আরব আমিরাতের বিভিন্ন জায়গায় বিশাল আয়োজনের মাধ্যমে হয়েছে প্রথমদিনের ইফতার। নানান দেশের ও পেশার মানুষ এদিন একসঙ্গে বসে ইফতার করেছেন।

ইবাদত বন্দেগির জন্য বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে বেশি নেকি পাওয়া যায়। ফলে পবিত্র এ মাসে মুসলিমরা ইবাদত বাড়িয়ে দেন। এছাড়া বিভিন্ন আর্থসামাজিক কর্মকাণ্ডে অংশ নেন তারা।সূত্র: সিয়াসাত

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

সৌদির দুইদিন পর নিউজিল্যান্ডে শুরু হচ্ছে রমজান

আপডেট সময় ১১:৪৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪