ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নবীনবরণ

নবীনবরণ অনুষ্ঠানে অতিথি ও বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি বকশীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ বিভাগের শিক্ষার্থী জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন এবং মনির, আবুল হোসেন, সাকিবসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী হাজ্জাজ বীন ইউসুফ।

অনুষ্ঠানে মেডিক্যাল কলেজ, প্রকৌশল, কৃষি ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া উপজেলার ১২০ জন শিক্ষার্থীকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন উপজেলা নিবার্হী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামসহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিজেদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ডিজিটাল বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে এবং মাদকের মরণ নেশা থেকে সকলকে দূরে থাকতে হবে ।

আপলোডকারীর তথ্য

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

বকশীগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নবীনবরণ

আপডেট সময় ০৭:৩৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯