ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

ট্রেনে ডাকাতি ও হত্যা মামলার রায়ে পাঁচজনের আমৃত্যু কারাদণ্ডাদেশ

আমৃত্যু সাজাপ্রাপ্ত চার জন আসামিকে জেলা কারাগারে পাঠায় কোর্ট পুলিশ । ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে ট্রেনের ছাদে ডাকাতিকালে অজ্ঞাত এক ব্যক্তিকে হত্যা মামলার রায়ে পাঁচজন আসামির বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ৭ মার্চ দুপুরে জামালপুরের বিশেষ জেলা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত পাঁচজন আসামি হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বস্তিতলা এলাকার মৃত দুদু মিয়ার ছেলে জীবন (২৮), গাজীপুরের শ্রীপুর উপজেলার ধলাদিয়া এলাকার শিপন (২৫), রাজধানী ঢাকার মিরপুর এলাকার জাহাঙ্গীরের ছেলে রাকিব (১৮), কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙা এলাকার কামাল মিয়ার ছেলে সোহেল মিয়া (২০) ও মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া এলাকার শওকত আলীর ছেলে রনি (২২)। তাদের মধ্যে রনি জামিনে বের হয়ে এখনও পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজারগামী যাত্রীবাহী কমিউটার ট্রেনের ছাদে ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাত দল যাত্রীদের স্বর্বস্ব ছিনিয়ে নিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার পর তার লাশ জামালপুর সদর উপজেলার নরুন্দি ও পিয়ারপুর রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেন থেকে ফেলে দেয়। পরদিন জামালপুর রেলওয়ে থানার পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করলেও তার পরিচয় শনাক্ত করতে পারেননি।

ওই ঘটনায় একই বছরের ১৩ মে জামালপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এএসআই মীর মজনু। মামলাটির তদন্ত কর্মকর্তা জামালপুর রেলওয়ে থানার তৎকালীন ওসি খন্দকার শাকের আহমেদ ২০১২ সালের ৩০ এপ্রিল পাঁচজন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আটজন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণের ভিত্তিতে পাঁচজন আসামির মধ্যে চারজনের উপস্থিতিতে তাদের সকলকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী নূরুল করিম ছোটন। আসামি পক্ষ সমর্থন করেন রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী মো. রফিকুল ইসলাম বাচ্চু।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ট্রেনে ডাকাতি ও হত্যা মামলার রায়ে পাঁচজনের আমৃত্যু কারাদণ্ডাদেশ

আপডেট সময় ০৯:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪