ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান। ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় আজ ‘ঐতিহাসিক ৭ মার্চ দিবস’ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ ও আলোচনা সভা উল্লেখযোগ্য।

সকাল ৯টায় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান জাতীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচির উদ্বোধন করেন। পরে তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের ‘৭ মার্চ পালন কমিটি’র উদ্যোগে ‘ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য’ বিষয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক এই ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সভার প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান বক্তব্য রাখেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান ও রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির আহ্বায়ক ড. মৌসুমী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে জিওলজি বিভাগের অধ্যাপক ড. মৃণাল কান্তি রায় চৌধুরী, প্রক্টর (ভারপ্রাপ্ত) এস.এম. ইউসুফ আলীসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

আপডেট সময় ০৭:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪