ঢাকা ০২:০০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

উত্তর গাজার হাসপাতালে শিশুরা অনাহারে মারা যাচ্ছে : ডব্লিওএইচও প্রধান

বাংলারচিঠিডটকম ডেস্ক :

উত্তর গাজার হাসপাতালগুলোতে শিশুরা অনাহারে মারা যাচ্ছে। একটি ত্রাণ মিশন সেখানকার দুটি হাসপাতালে অনাহারে শিশু মৃত্যুর ভয়াবহ চিত্র প্রত্যক্ষ করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৪ মার্চ এ কথা জানিয়েছে।

সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস বলেছেন, আল আওদা ও কামাল আদওয়ান হাসপাতালে সপ্তাহান্তে সংস্থা প্রথমবারের বারের মতো পরিদর্শনে গেছে। যদিও গত অক্টোবরের প্রথম থেকেই উত্তর গাজায় ঢোকার নিয়মিত প্রচেষ্টা অব্যাহত ছিল।

এক্সে তিনি বলেন, আল আওদা হাসপাতালের চিত্র ভয়াবহ। এর একটি ভবন ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে কামাল আদওয়ান হাসপাতাল সেখানকার একমাত্র শিশু হাসপাতাল। এটি রোগীতে পরিপূর্ণ।

টেডরস আরো বলেছেন, খাদ্য সংকটে ১০ শিশু মারা গেছে।

তিনি বলেছেন, বিদ্যুতের অভাবে এই দুই হাসপাতালে সেবাদানে মারাত্মক বিঘ্ন ঘটছে। ইনটেনসিভ ও নবজাতক ইউনিটের মতো জটিল ইউনিটগুলোতে ভয়াবহ পরিস্থিতি চলছে।

টেডরস নিরাপদ ও নিয়মিত মানবিক সহায়তা নিশ্চিত করতে ইসরাইলের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ত্রাণ বঞ্চিত উত্তর গাজায় অপুষ্টিতে অন্তত ১৬ শিশু প্রাণ হারিয়েছে।

গত সপ্তাহে জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইসরাইল হামাস যুদ্ধের কারণে গাজা উপত্যকায় দুর্ভিক্ষ অনিবার্য হয়ে উঠেছে।

গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালায়। এর পরপরই প্রতিশোধ হিসেবে ইসরাইল গাজা উপত্যকায় তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

উত্তর গাজার হাসপাতালে শিশুরা অনাহারে মারা যাচ্ছে : ডব্লিওএইচও প্রধান

আপডেট সময় ০৬:৪৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪