ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

সমিতির ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের মানববন্ধন

আশার আলো সমবায় সমিতির অর্থ আত্মসাতের বিরুদ্ধে ও টাকা ফেরত পেতে মানববন্ধন করেন গ্রাহকরা। ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জ্বল
মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্রাহকদের ১০ কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে আশার আলো নামে একটি সমবায় সমিতির চেয়ারম্যানসহ পরিচালকরা। সমিতিতে গচ্ছিত টাকা ফেরত পেতে মানববন্ধন করেছেন সমিতির গ্রাহকরা।

৪ মার্চ উপজেলার বালিজুড়ী বাজারে আশার আলো সমবায় সমিতির প্রধান কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ করেন গ্রাহকরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১০ সালে উপজেলা থেকে নিবন্ধন নিয়ে আশার আলো সমবায় সমিতি যাত্রা শুরু করলে আমরা বেশ কিছু গ্রাহক জীবনের কষ্টে অর্জিত অর্থ এই সমবায় সমিতিতে গচ্ছিত রাখি। দীর্ঘদিন ধরে সমবায় সমিতির কার্যালয়ে গিয়েও গচ্ছিত টাকা ফেরত পাচ্ছি না।

বালিজুড়ি বাজারের ব্যবসায়ী মঞ্জুরুল, মাসুম মিয়াসহ অনেক গ্রাহক জানান, তারা আশার আলো সমবায় সমিতির চেয়ারম্যান শফিউল আলম কামরুলের লাভের প্রলোভনে পড়ে তারা সমিতিতে আমানত হিসাবে কয়েক লাখ টাকা রাখেন। তাদের টাকাসহ ওই সমিতির দুইশ গ্রাহকের প্রায় ১০ কোটি টাকা নিয়ে চেয়ারম্যান ও পরিচালকরা উধাও হয়ে যায়। বর্তমানে তারা কার্যালয় বন্ধ করে পালিয়ে গেছে। যে কোন সময় বিদেশ পালাতে পারে বলে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা আশঙ্কা করছেন।

এ ব্যাপারে অভিযুক্ত সমিতির চেয়ারম্যান শফিউল আলম কামরুলের সাথে তাঁর মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তা বন্ধ পাওয়া যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

সমিতির ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের মানববন্ধন

আপডেট সময় ০৯:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪