ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

ফখরুজ্জামান মতিনকে বহিষ্কার

ফখরুজ্জামান মতিন

ফখরুজ্জামান মতিন

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ফখরুজ্জামান মতিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয় ।

২৮ ফেব্রুয়ারি রাত ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁর বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির সদস্য সচিব ফখরুজ্জামান মতিন। যা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের সম্পূর্ণ পরিপন্থী ও দলীয় শৃঙ্খলার ভঙ্গের শামিল। তাঁর প্রার্থী হওয়ার কারণে উপজেলা বিএনপিতে তীব্র মতবিরোধ শুরু হয় এবং তৃণমূলের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

তাই দলীয় শীর্ষ নেতৃত্ব দলে বিশৃঙ্খলা এড়াতে ফখরুজ্জামান মতিনকে বহিষ্কার করেন বলে জানা গেছে ।

এ ব্যাপারে উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব ও মেয়র প্রার্থী ফখরুজ্জামান মতিনকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায় নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

ফখরুজ্জামান মতিনকে বহিষ্কার

আপডেট সময় ০৮:০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪