ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

আগামীর বাসযোগ্য বিশ্বমানের সুবিধা সংবলিত বাংলাদেশ গড়তে চান শেখ হাসিনা : ধর্মমন্ত্রী

সভায় বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, বাংলার মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে টানা চারবারসহ পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করেছেন। তিনি বাংলার মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমাদের প্রয়োজন তাঁর হাতকে শক্তিশালী করা। তাঁর হাতকে শক্তিশালী করতে পারলে এই দেশ নিশ্চয়ই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ হবে। এই দেশ সত্যিকার অর্থে স্মার্ট বাংলাদেশ হবে।

২৪ ফেব্রুয়ারি জামালপুরের ইসলামপুরের দুর্গম চরাঞ্চল সাপধরী ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করে প্রজাপতি গ্রামের আশ্রয়ণ প্রকল্প নদীর পাড়ে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে স্থায়ী প্রকল্প নেওয়া হচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের মানুষ অনেকাংশে জলাবদ্ধতা ও নদী ভাঙন থেকে রক্ষা পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্ম নিয়ে ভাবেন, সেজন্য তিনি আগামীর বাসযোগ্য বিশ্বমানের সুবিধা সংবলিত বাংলাদেশ গড়তে চান। এ জন্য তিনি দূরদর্শী পদক্ষেপ নেন। সেজন্য তিনি ডেল্টাপ্লান-২১০০ বাস্তবায়নেরও ঘোষণা দিয়েছেন। এ মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সারাদেশে নদী ভাঙন ও জলাবদ্ধতার কোনো সমস্যাই থাকবে না।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশ বিশ্বে অনন্য মর্যাদা পেয়েছে। তাঁর আমলেই পদ্মাসেতু হয়েছে। বিদ্যুতেও আমরা স্বয়ংসম্পূর্ণ। পদ্মার তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে দুর্গম চরাঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে জননেত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহ-সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেছ প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক আকন্দ, উপ-প্রচার সম্পাদক জিয়াউল হক জুয়েল, চেয়ারম্যান শাহ আলম মন্ডল, যুব মহিলা লীগ সভাপতি আবিদা সুলতানা যুথী, শহর যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান লাজু, ছাত্রলীগের সভাপতি নূরে আজাদ ইমরান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সবুজ মন্ডলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আগামীর বাসযোগ্য বিশ্বমানের সুবিধা সংবলিত বাংলাদেশ গড়তে চান শেখ হাসিনা : ধর্মমন্ত্রী

আপডেট সময় ০৭:১৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪