ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু

সাংবাদিক নাদিম হত্যা : প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর জামিন আপিলেও স্থগিত

প্রধান আসামি মাহমুদুল আলম বাবু

প্রধান আসামি মাহমুদুল আলম বাবু

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ ২৫ জানুয়ারি এই রায় দেন। রায়ে হাইকোর্টের দেওয়া মাহমুদুল আলম বাবুর ৬ মাসের জামিন স্থগিত করা হয়েছে।

এর আগে ১৯ সেপ্টেম্বর হাইকোর্ট মাহমুদুল আলম বাবুকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরে হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে ২০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

উল্লেখ্য, এ ঘটনায় গত ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নামে এবং আরও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় মাহমুদুল আলম বাবুসহ ১৭ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল

সাংবাদিক নাদিম হত্যা : প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর জামিন আপিলেও স্থগিত

আপডেট সময় ০৯:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪