ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

চালু হয়েছে থ্রিজি ও ফোরজি সেবা

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে ইন্টারনেটে যাবতীয় গুজব ও অপপ্রচার ঠেকাতে বন্ধ হওয়া থ্রিজি ও ফোরজি সেবা ফের চালু হয়েছে।

৩০ ডিসেম্বর ভোটগ্রহণ শেষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই দুই প্রজন্মের ইন্টারনেট সেবা বন্ধের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলে সন্ধ্যা থেকে এ সেবা চালু হয়েছে।

এর আগে ২৯ ডিসেম্বর রাত ১০টা ৫০ মিনিটে বিটিআরসি মোবাইল অপারেটরগুলোকে টুজি সেবাও বন্ধের নির্দেশ দেয়। তবে এরও আগে ওই দিন দুপুরে বিজ্ঞপ্তি দিয়ে মোবাইল নেটওয়ার্ক থ্রিজি, ফোরজি থেকে টুজি’তে নামিয়ে আনার নির্দেশনা দিয়েছিল বিটিআরসি।

নির্দেশনা পাওয়া মাত্রই যেন দ্রুত এ পদক্ষেপ নেয়া হয়- এ বিষয়টিও মোবাইল অপারেটরগুলোকে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, সারাদেশে ফোরজি নেটওয়ার্ক (ভয়েসকল ও ডাটা) বন্ধ করে দিতে হবে। এ ছাড়া থ্রিজি ডাটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। তবে টুজি ভয়েস ও ডাটা চালু থাকতে পারে বলে জানায় বিটিআরসি।

বিজ্ঞপ্তিতে ৩১ ডিসেম্বর দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত এসব সেবা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ শেষেই থ্রিজি ও ফোরজি সেবা চালুর নির্দেশনা দেওয়া ছিল।

এদিকে গেল ২৭ ডিসেম্বর তারিখেও মোবাইল নেটওয়ার্ক ডাউন রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল বলে জানিয়েছে বিটিআরসি।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

চালু হয়েছে থ্রিজি ও ফোরজি সেবা

আপডেট সময় ০৭:৪৯:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮