ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

জাহেদা সফির মহিলা কলেজে হয়ে গেল পিঠা উৎসব

পিঠার স্টলগুলো ঘুরে দেখেন অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

১৫ জানুয়ারি সকালে কলেজ ক্যাম্পাসে প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয় ।

কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান শাহনাজ পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশীদ।

প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. মোজাহিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ড. মো. শহীদুল্লাহ, শিক্ষক পরিষদের সম্পাদক মো. আতিকুর রহমান।

এছাড়া আরও বক্তব্য রাখেন জামালপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন ও কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শামীমা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য শেষে কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশীদসহ অন্যান্য অতিথিবৃন্দ পিঠা উৎসব এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় উৎসবমুখর পরিবেশে সকল শিক্ষার্থী পিঠা উৎসবে মিলিত হয়। দেশীয় সংস্কৃতি নির্ভর এ ধরনের উৎসব শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

জাহেদা সফির মহিলা কলেজে হয়ে গেল পিঠা উৎসব

আপডেট সময় ০৭:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪