ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

বকশীগঞ্জে বিনামূল্যে ২১তম চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

বকশীগঞ্জে বিনামূল্যে ২১তম চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে বিনামূল্যে ২১ তম চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি নিলাখিয়া ইউনিয়নের রূপ জাহান উচ্চ বিদ্যালয়ে ওই চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে অনুষ্ঠিত ২১তম চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক ছামিউল হক তোতা। এতে চক্ষু সেবা ক্যাম্প নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন চক্ষু সেবা কার্যক্রমের উদ্যোক্তা শাখাওয়াত হোসাইন।

প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিকের সঞ্চালনায় এবং রূপ জাহান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজা উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফসার আলী ও সহকারী শিক্ষক শহিদুল ইসলাম রুপন প্রমুখ।

চক্ষু চিকিৎসা কার্যক্রমটি পরিচালনা করেন জামালপুর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল।

২১ তম ক্যাম্পে স্থানীয় এলাকার ১৫০ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং ৮০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

এছাড়াও শাখাওয়াত হোসাইনের সার্বিক সহযোগিতায় চোখের ছানি পড়া রোগীদের স্বল্প খরচে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

বকশীগঞ্জে বিনামূল্যে ২১তম চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:২৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪