ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা

গরু চোর সিন্ডিকেটের অর্থদাতা এক মাদ্রাসা কর্মচারী গ্রেপ্তার

শাহজাহান ওরফে সোনা মিয়া

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে গরু চোর সিন্ডিকেটের অর্থদাতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বকশীগঞ্জ থানার উপপরিদর্শক মো. তারিকুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশ ১১ জানুয়ারি দুপুরে অভিযান চালিয়ে ইসলামপুর পৌর এলাকার পলবান্ধা থেকে শাহজাহান ওরফে সোনা মিয়াকে (৪৫) গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সোনা মিয়া ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরি এলাকার মৃত হাসর উদ্দিনের ছেলে। সে ইসলামপুর কামিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, গত ১১ নভেম্বর রাতে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের সলই মন্ডল পাড়া গ্রামের ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেনের গোঁয়াল ঘর হতে একটি গাভী ও একটি বকনা গরু চুরি হয়ে যায়।

এঘটনায় ১৫ নভেম্বর ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেনের স্ত্রী নয়ন তারা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

গরু চুরির ঘটনায় বকশীগঞ্জ থানা পুলিশ সাঁড়াশি অভিযানে নামেন। এক পর্যায়ে গত ১২ ডিসেম্বর থানা পুলিশ একজনকে আটক করেন এবং চুরি হওয়া গাভীটি উদ্ধার করেন।

এছাড়াও পুলিশের তদন্তকালে গরু চোর সিন্ডিকেটের অন্যতম হোতা শাহজাহান ওরফে সোনা মিয়ার সন্ধান পায় পুলিশ। সোনা মিয়া চোর সিন্ডিকেটের সদস্যদের আর্থিক সুবিধা দিয়ে গরু চুরির কাজে উৎসাহিত করেন। তিনি মূলত চোর সিন্ডিকেটের অর্থদাতা বলে জানিয়েছেন পুলিশ।

পরে ১১ জানুয়ারি বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খানের নির্দেশনায় উপপরিদর্শক মো. তারিকুজ্জামান ইসলামপুরে অভিযান চালিয়ে সোনা মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর ১১ জানুয়ারি বিকালে সোনা মিয়াকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

গরু চোর সিন্ডিকেটের অর্থদাতা এক মাদ্রাসা কর্মচারী গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৪৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪