ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

দেওয়ানগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়ানগঞ্জে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে ৪ জানুয়ারি নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

৪ জানুয়ারি সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে উপজেলা ছাত্রলীগ। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিউল হক মান্না, সাধারণ সম্পাদক শাজাহান আকন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মো. ইমরান, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ হারুন, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী জুয়েল, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদা আফরোজ ঋতু, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মামুনুর রশীদ মামুন প্রমুখ।

এছাড়াও কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে খাবার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করা হয়।

আপলোডকারীর তথ্য

শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৮:৪১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪