ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

বকশীগঞ্জে নৌকায় ভোট চাইলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন

বকশীগঞ্জে নৌকার প্রার্থী নূর মোহাম্মদের পক্ষে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদের পক্ষে নৌকায় ভোট চেয়ে পথসভা করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন।

৩১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় বাঁশকান্দা এলাকায় বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন শেখ হাসিনার সালাম পৌঁছে দিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন এবং সকল ছাত্রলীগ নেতাকর্মীকে মাঠে কাজ করার আহ্বান জানান। এসময় ছাত্রলীগ সভাপতি বিএনপি-জামায়াতের কড়া সমালোচনা করেন।

সাদ্দাম হোসাইন বলেন, শেখ হাসিনা নূর মোহাম্মদকে জামালপুর-১ আসনে নৌকার মাঝি করেছেন তাই ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, হাজী মুহাম্মদ মহসিন যেভাবে মানুষের পাশে ছিলেন তেমনি আমাদের প্রার্থী নূর মোহাম্মদ মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানুষের বিপদে-আপদে পাশে থেকেছেন।

বিএনপির সমালোচনা করে সাদ্দাম হোসাইন বলেন, বিএনপির সহিংসতাকে সমূলে উৎপাটন করতে হবে। সহিংসতার বিরুদ্ধে লালকার্ড দেখাতে হবে। বর্তমানে বিএনপি-জামায়াত বিদেশী প্রেসক্রিপশনে চলছে। তাই আগামী ৭ জানুয়ারির নির্বাচনে বিএনপির অপশক্তিকে পরাজিত করতে হবে।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাজন মিয়ার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে জামালপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদ, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলাইমান হোসেন সোলাই, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী, ব্যারিস্টার নাজিরুল কবির, ফয়সাল ইবনে নূর, বকশীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শোয়েব আল হাসান সজল, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরিফুজ্জামান আরিফসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে নৌকায় ভোট চাইলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন

আপডেট সময় ১১:১১:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩