ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

শেরপুরে ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত

মেলায় কুস্তি খেলা। ছবি: বাংলারচিঠিডটকম

মেলায় কুস্তি খেলা। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন
নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম

শেরপুরে দুইশ বছর ধরে চলে আসা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর শেরপুর পৌর এলাকার নবীনগর মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।

মেলায় অন্যতম আকর্ষণ ছিল ঘোর দৌঁড়ের পাশাপাশি গাঙ্গি খেলা, সাইকেল রেস, কুস্তি খেলা ও মিউজিক্যাল চেয়ার খেলা।

স্থানীয় ব্যবসায়ী মিলন মিয়া বলেন, মেলায় পিঠা, মিষ্টি, সাজ, মুখরোচক খাবারসহ বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন মজাদার খাবারের পাশাপাশি শিশুদের খেলনা, মাটির তৈরি আসবাবপত্র, মেয়েদের প্রসাধনী সামগ্রী ও চুড়ি-মালার স্টল দেওয়া হয়েছে। এছাড়া মেলায় গ্রামের সাধারণ মানুষের পাশাপাশি শহরের বিভিন্ন শ্রেণি ও পেশার হাজার হাজার নারী-পুরুষের সমাগম ঘটে।

গৃহবধূ হোসনা আক্তার ও শিল্পী খাতুন বলেন, বাঙালির ঐতিহ্য ধরে রাখতে পূর্ব পুরুষদের রেওয়াজ অনুযায়ী গ্রামের মানুষ ভোরে উঠে হলুদ ও সর্ষে বাটা দিয়ে গোসল করতেন এবং বাড়ির মেয়েরা ব্যস্ত থাকতেন পিঠা-পায়েস তৈরিতে। আর দিনব্যাপী চলতো অতিথি আপ্যায়ন। বিকেলে ছুটে যেতেন গ্রামের মেলার মাঠে।

তারা আরও বলেন, এখন হলুদ সর্ষের রেওয়াজ না থাকলেও অনেক বাড়িতে আত্মীয়-স্বজনদের আগমনে পিঠা উৎসবের রেওয়াজ রয়েছে। বিবাহিত মেয়েরা বাবার বাড়িতে বেড়াতে আসে এ মেলা উপলক্ষে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

শেরপুরে ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:০৪:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩