ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

সংসদ নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনা মোতায়েনে রাষ্ট্রপতির সম্মতি

বাংলারচিঠিডটকম ডেস্ক :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনা মোতায়েনে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বঙ্গভবনে ১৭ ডিসেম্বর সকালে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাক্ষাৎ করে সেনা মোতায়েনের অনুরোধ জানালে তিনি এতে সম্মতি দেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিং এ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতেই নির্বাচন কমিশন (ইসি) সেনা মোতায়েনের আনুষ্ঠানিক অনুরোধ জানায়।

রাষ্ট্রপতি বলেন, নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়। সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনা করে সেনা মোতায়েনের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

সাক্ষাৎকালে সিইসি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

কমিশনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপ্রধান নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সকলের সহযোগিতায় দেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

সংসদ নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনা মোতায়েনে রাষ্ট্রপতির সম্মতি

আপডেট সময় ০৮:৪৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩